ঢাকা ১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর–৪: আখতার হোসেনকে মুঠোফোনে হত্যার হুমকি, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০২:৪৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 54

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আখতার হোসেনকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় শনিবার রাত ১১টার দিকে তিনি পীরগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে আখতার হোসেন উল্লেখ করেন, বিকেল অনুমানিক সাড়ে পাঁচটার সময় তিনি পীরগাছা থানার ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় একটি অপরিচিত মুঠোফোন নম্বর থেকে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

আখতার হোসেন গণমাধ্যমকে বলেন, সারা দেশের মতো আমার আসনেও শাপলা কলির নেতা-কর্মীরা বিভিন্ন সময় হুমকি দিয়েছে। প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে, গোপনে হুমকিও এসেছে। তবে ভয় দেখিয়ে, উড়ো কথা বলে কিংবা প্রাণনাশের হুমকি দিয়ে আমাদের জয়যাত্রাকে থামানো যাবে না।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আইন অনুযায়ী তদন্ত চালানো হচ্ছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

রংপুর–৪: আখতার হোসেনকে মুঠোফোনে হত্যার হুমকি, থানায় জিডি

প্রকাশঃ ০২:৪৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬