ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জ-৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপির প্রার্থী কয়ছর

তুর্য দাস। সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশঃ ০৪:৩২:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • / 72

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসন থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী কয়ছর এম আহমদ। আজ সোমবার দুপুরে তিনি শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের কার্যালয় থেকে এই ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত বক্তব্যে কয়ছর এম আহমদ বলেন, “দীর্ঘ ১৭ বছর পর দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পুরো বাংলাদেশ এই দিনটির জন্য অধীর অপেক্ষায় ছিল। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমি আজ মনোনয়নপত্র সংগ্রহ করেছি।” তিনি শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

বক্তব্যে তিনি নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশ দেন। তিনি বলেন, “বিএনপির প্রত্যেক নেতাকর্মীকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের সালাম ও ধানের শীষের বার্তা নিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হবে।”

নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় ভূমিকা প্রত্যাশা করে তিনি বলেন, “আমি প্রশাসনকে আহ্বান জানাব, একটি অবাধ ও ভীতিহীন নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে আপনারা সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিন। বিএনপির পক্ষ থেকে আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব।”

মনোনয়ন ফরম সংগ্রহের সময় উপস্থিত ছিলেন: আনছার উদ্দিন, সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটি। ফারুক আহমদ, সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটি। মল্লিক মইন উদ্দিন সুহেল, সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটি।

এছাড়াও উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

সুনামগঞ্জ-৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপির প্রার্থী কয়ছর

প্রকাশঃ ০৪:৩২:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫