ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মোহাম্মদপুর থানা বিএনপির সদস্য হলেন সাবেক ক্রিকেটার আসিফ আহমেদ রাতুল

শাহারিয়া আহমেদ নয়ন
  • প্রকাশঃ ০৭:৪৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / 66

ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন মোহাম্মদপুর থানা কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সাবেক জাতীয় ক্রিকেটার আসিফ আহমেদ রাতুল। গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে দলীয় দপ্তর থেকে জারি করা এক দাপ্তরিক পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামানের অনুমোদনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত চিঠিতে আসিফ আহমেদ রাতুলকে মোহাম্মদপুর থানা বিএনপির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়টি জানানো হয়।

দলীয় চিঠিতে উল্লেখ করা হয়, মোহাম্মদপুর থানা বিএনপিকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করতে তাঁর সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দল আশাবাদী। একই সঙ্গে রাজপথের আন্দোলন ও দলীয় কর্মসূচি বাস্তবায়নে তাঁকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

সদস্য মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় আসিফ আহমেদ রাতুল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে তিনি দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয় রয়েছেন। এই দায়িত্ব দেওয়ায় তিনি দলের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে দল যে আস্থা ও বিশ্বাস রেখে আমাকে এই দায়িত্ব দিয়েছে, তা আমি সর্বোচ্চ নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালন করব। মোহাম্মদপুর থানার প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথের আন্দোলন ও কেন্দ্রীয় কর্মসূচিতে সম্মুখ সারিতে থাকব।

আসিফ আহমেদ রাতুল দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ। তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে স্নাতক সম্পন্ন করেন। ২০১০ সালে এসএএফ গেমসে স্বর্ণপদক জয়, ২০১২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়কত্ব, বিপিএলের একাধিক দলের হয়ে অংশগ্রহণ এবং ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার কৃতিত্ব রয়েছে তাঁর ঝুলিতে। এছাড়া বাংলাদেশ ‘এ’ দল ও ইমার্জিং দলের হয়ে আন্তর্জাতিক সফরেও অংশ নিয়েছেন তিনি।

রাজনৈতিক অঙ্গনে সক্রিয়তার ধারাবাহিকতায় ২০২৫ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হিসেবেও মনোনীত হন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

মোহাম্মদপুর থানা বিএনপির সদস্য হলেন সাবেক ক্রিকেটার আসিফ আহমেদ রাতুল

প্রকাশঃ ০৭:৪৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬