ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ওসমান হাদি হত্যায় রাষ্ট্রযন্ত্র জড়িত, ডিবির চার্জশিট প্রত্যাখ্যান ইনকিলাব মঞ্চের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০২:০৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / 69

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে রাষ্ট্রযন্ত্র জড়িত রয়েছে দাবি করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দাখিল করা অভিযোগপত্র প্রত্যাখ্যান করেছে সংগঠনটি। ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেছেন, একজন ওয়ার্ড কাউন্সিলরের নির্দেশে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে-এমন দাবি পাগলেও বিশ্বাস করবে না।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

আবদুল্লাহ আল জাবের বলেন, সরকার বলছে একজন ওয়ার্ড কমিশনারের নির্দেশে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। এই বক্তব্য অবিশ্বাস্য। এই হত্যার পেছনে একটি সুসংগঠিত চক্র কাজ করেছে এবং এর সঙ্গে রাষ্ট্রযন্ত্র জড়িত রয়েছে। যেই চার্জশিটে প্রকৃত জড়িতদের নাম নেই, সেই চার্জশিট আমরা মানি না।

তিনি আরও বলেন, রাষ্ট্রযন্ত্রের সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারের মুখোমুখি না করা পর্যন্ত ইনকিলাব মঞ্চের আন্দোলন চলবে।

উল্লেখ্য, শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্ত প্রতিবেদনে হত্যাকাণ্ডটিকে রাজনৈতিক প্রতিহিংসা থেকে পরিকল্পিতভাবে সংঘটিত বলে উল্লেখ করা হয়েছে।

ডিবিপ্রধান ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানান, নতুন ধারার রাজনীতির সূচনার কারণেই শরিফ ওসমান বিন হাদিকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।

ডিবির তথ্যমতে, বাপ্পী হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখের পলায়নে সার্বিকভাবে সহায়তা করেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

ওসমান হাদি হত্যায় রাষ্ট্রযন্ত্র জড়িত, ডিবির চার্জশিট প্রত্যাখ্যান ইনকিলাব মঞ্চের

প্রকাশঃ ০২:০৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬