ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৭:৩৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / 44

রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বুধবার (৭ জানুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় বিকেল ৫টায়।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র জানায়, সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক সহযোগিতা এবং ভবিষ্যৎ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং উন্নয়নমূলক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও মতবিনিময় করা হয়।

উভয় পক্ষ বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বারোপ করেছেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশঃ ০৭:৩৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬