ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মুস্তাফিজকে ফেরানোর প্রস্তাবেও অবস্থান বদলায়নি বিসিবি: ইটস টু লেট বার্তা বাংলাদেশ ক্রিকেটের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৩:০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • / 59

মুস্তাফিজুর রহমানকে আবার আইপিএলে ফেরানোর প্রস্তাব দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে সেই প্রস্তাব আসার আগেই নিজেদের অবস্থান স্পষ্ট করে ফেলেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে প্রস্তাবটি আর বিবেচনায় নেওয়ার সুযোগ দেখেনি দেশের সর্বোচ্চ ক্রিকেট প্রশাসন।

গত রবিবার সন্ধ্যায় সরকারি নির্দেশনার কথা উল্লেখ করে বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ দল। এই সিদ্ধান্তের বিষয়টি আরও আগে, অন্তর্বর্তী সরকারের আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে ইঙ্গিত দিয়েছিলেন। সেখানে তিনি জানান, বিসিবিকে ভারতে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে মুস্তাফিজুর রহমানকে অব্যাহতি দেওয়ার মাধ্যমে। উগ্রপন্থীদের চাপের মুখে বিসিসিআইয়ের নির্দেশে কেকেআর এই সিদ্ধান্ত নেয় বলে অভিযোগ ওঠে। এর প্রতিক্রিয়ায় বিসিবি কঠোর অবস্থানে গেলে পরিস্থিতি সামাল দেওয়ার উদ্যোগ নেয় ভারতীয় বোর্ড।

বিসিবির এক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে জানান, ভারতীয় বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সেদিনই ফোন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলামের কাছে। ফোনালাপে সরাসরি জানতে চাওয়া হয়, মুস্তাফিজকে আবার আইপিএলে ফেরানো হলে বাংলাদেশ কি ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে?

তবে ততক্ষণে বিষয়টি সরকারের সিদ্ধান্তের আওতায় চলে যাওয়ায় বিসিবি সভাপতির পক্ষে ইতিবাচক কোনো প্রতিক্রিয়া দেখানোর সুযোগ ছিল না। ওই পরিচালক বলেন, ইনিংস ঘোষণা দেওয়ার পর আবার ব্যাটিংয়ে ফেরার যেমন সুযোগ নেই, প্রস্তাবটি গ্রহণ করলেও তেমনই হতো। তাই আমরা সেটি গ্রহণ করিনি।

ফোনালাপের শেষ দিকে বিসিবি সভাপতিকে বলতে শোনা যায়, এখন অনেক দেরি হয়ে গেছে (ইটস টু লেট)। এ বিষয়ে যোগাযোগ করা হলে গতকাল আমিনুল ইসলামকে ফোনে পাওয়া যায়নি। তবে বিশ্বকাপ ইস্যুতে দিনভর ব্যস্ত সময় কাটিয়েছেন তিনি। বিকেলে তিনি আসিফ নজরুলের কার্যালয়ে গিয়ে বৈঠক করেন এবং সেখানেও বিসিবির অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

এরই মধ্যে আইপিএল শুরুর মাত্র তিন দিন আগে, আগামী ২৩ মার্চ থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুস্তাফিজুর রহমানকে চুক্তিবদ্ধ করার ঘোষণা আসে। এই ঘটনাকে কেন্দ্র করে উপমহাদেশীয় কূটনীতি ও ক্রিকেট রাজনীতির ছায়াও দেখছেন অনেকে।

সব মিলিয়ে মুস্তাফিজ ইস্যুতে শুরু হওয়া টানাপোড়েন এখন শুধু একজন ক্রিকেটারের অংশগ্রহণে সীমাবদ্ধ নেই; তা গড়িয়েছে বাংলাদেশ-ভারত ক্রিকেট সম্পর্ক এবং ক্রীড়া কূটনীতির জটিল সমীকরণে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

মুস্তাফিজকে ফেরানোর প্রস্তাবেও অবস্থান বদলায়নি বিসিবি: ইটস টু লেট বার্তা বাংলাদেশ ক্রিকেটের

প্রকাশঃ ০৩:০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬