ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণী সিনেমা ‘টক্সিক’–এর টিজার ঘিরে তুমুল বিতর্ক

বিনোদন ডেস্ক
  • প্রকাশঃ ০২:৩৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / 62

দক্ষিণী তারকা যশ অভিনীত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন আপস’–এর টিজার প্রকাশের পর তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। টিজারে ‘অশালীন’ দৃশ্য থাকার অভিযোগে বিষয়টি ভারতের কর্ণাটক রাজ্য নারী কমিশন পর্যন্ত পৌঁছেছে। কমিশন সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)–কে চিঠি লিখে ‘যথাযথ ব্যবস্থা’ নেওয়ার আহ্বান জানিয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

টিজারে দেখা যায়, একটি গাড়ির ভেতরে যশের সঙ্গে এক নারী ঘনিষ্ঠ মুহূর্তে রয়েছেন। এর পরপরই একাধিক ব্যক্তিকে গুলি করে হত্যা করার দৃশ্য দেখানো হয়েছে। এই দৃশ্য প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

গত সোমবার আম আদমি পার্টির (আপ) কর্ণাটক শাখার নারী সংগঠন রাজ্য নারী কমিশনের কাছে লিখিত অভিযোগ জমা দিয়ে টিজার সরানোর দাবি জানায়। অভিযোগে বলা হয়, টিজারে থাকা অশালীন ও সহিংস দৃশ্য নারী ও শিশুদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। টিজারটি কোনো বয়সভিত্তিক সতর্কতা ছাড়াই প্রকাশ করা হয়েছে, যা নারীর মর্যাদা ক্ষুণ্ণ করে এবং কন্নড় সংস্কৃতিকে অপমান করছে।

নারী কমিশন সিবিএফসিকে লেখা চিঠিতে আবেদন যাচাই করে যথাযথ পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছে। কমিশন লিখেছে, “নির্ধারিত নিয়ম অনুযায়ী বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা এবং প্রতিবেদনের তথ্য দেওয়ার অনুরোধ করা হলো।”

টিজারটি ৮ জানুয়ারি যশের জন্মদিন উপলক্ষে প্রকাশিত হয়। সিনেমাটি পরিচালনা করেছেন গীতু মোহনদাস, গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রুক্মিণী বসন্ত, নয়নতারা, কিয়ারা আদভানি, তারা সুতারিয়া, হুমা কুরেশি, অক্ষয় ওবেরয় ও সুদেব নায়ার। সিনেমার চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন যশ ও গীতু মোহনদাস।

সিনেমাটি ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

দক্ষিণী সিনেমা ‘টক্সিক’–এর টিজার ঘিরে তুমুল বিতর্ক

প্রকাশঃ ০২:৩৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬