ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনের সুযোগ দিলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৯:৪৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / 45

ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে আদালতে চলমান আপিল শুনানির প্রেক্ষাপটে দলটির পক্ষ থেকে স্পষ্ট অবস্থান জানানো হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, আগামীকাল (রোববার) আপিল শুনানির শেষ দিনে যদি এফিডেভিটের মাধ্যমে ঋণ

খেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনের সুযোগ দেওয়া হয়, তাহলে আমরা অ্যাকশনে যাব। প্রয়োজনে রাজপথে নামব।

আসিফ মাহমুদ আরও বলেন, বিদেশি নাগরিককে কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। কোনো ব্যাখ্যা বা এখতিয়ার বহির্ভূতভাবে নির্বাচন কমিশন যদি তাদের সুযোগ দেয়, তাহলে আমরা আদালত ও রাজপথ—দুই জায়গাতেই লড়াই চালিয়ে যাব।

এনসিপির দাবি, সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী দ্বৈত নাগরিকত্বধারী এবং ঋণ খেলাপিদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা উচিত, এবং এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হলে তা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনের সুযোগ দিলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির

প্রকাশঃ ০৯:৪৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬