ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে ভোটের সিল জব্দ: জামায়াত নেতার বিরুদ্ধে মামলা, এক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৭:৩১:২২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 3

একটি দোকান থেকে উদ্ধার করা হয় ভোটের সিল।

লক্ষ্মীপুরে অবৈধভাবে তৈরি করা ভোটের সিল জব্দের ঘটনায় স্থানীয় জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফ ও ব্যবসায়ী সোহেল রানার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সোহেলকে, তবে জামায়াত নেতা শরীফ আত্মগোপনে রয়েছেন। ঘটনার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা জামায়াতের আমির।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে সোহেলের দোকান থেকে ৬টি ভোটের সিল (১৬ ঘর বিশিষ্ট), একটি কম্পিউটার ও একটি মোবাইল জব্দ করা হয়। পরে তাকে আটক করে সদর থানায় নিয়ে যাওয়া হয়। হোয়াটসঅ্যাপে কথোপকথন এবং ভয়েস ম্যাসেজের প্রমাণের ভিত্তিতে জামায়াত নেতা শরীফকেও মামলায় আসামি করা হয়েছে।

গ্রেপ্তার সোহেল সদর উপজেলার টুমচর ইউনিয়নের টুমচর গ্রামের খোরশেদ আলমের ছেলে এবং জেলা শহরের পুরাতন আদালত সড়কের ‘মারইয়াম প্রিন্টার্সের’ স্বত্বাধিকারী। অপর আসামি সৌরভ শরীফ লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জামায়াত সেক্রেটারি এবং দক্ষিণ বাঞ্চানগর এলাকার মো. শাজাহানের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে সদর থানার পুলিশ এসআই হুমায়ুন কবির বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

ঘটনার প্রেক্ষিতে বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষ প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, জাল ভোট ও ষড়যন্ত্রের উদ্দেশ্যে জামায়াত পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।

পাল্টা সংবাদ সম্মেলনে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিম বলেন, আটক সোহেল জামায়াতের সদস্য নন। তবে মামলার অপর আসামি সৌরভ শরীফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া লক্ষ্মীপুর-২ আসনের জামায়াত প্রার্থী এসইউএম রুহুল আমিন ভূঁইয়া জানিয়েছেন, শরীফকে দ্রুত প্রেস রিলিজের মাধ্যমে বহিষ্কার সংক্রান্ত তথ্য প্রকাশ করা হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

লক্ষ্মীপুরে ভোটের সিল জব্দ: জামায়াত নেতার বিরুদ্ধে মামলা, এক গ্রেপ্তার

প্রকাশঃ ০৭:৩১:২২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬