ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনী পথসভায় রান্না করা বিরিয়ানি গেল এতিমখানায়, জরিমানা প্রার্থীকে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৯:৪০:২১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 30

নির্বাচনী পথসভার জন্য গণভোজের আয়োজন করায় জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার বিকেলে সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শোলাপ্রতিমা গ্রামে। ছবি: সংগৃহীত

টাঙ্গাইল-৮ (সখীপুর–বাসাইল) আসনে বিএনপির প্রার্থী আহমেদ আযম খানের নির্বাচনী পথসভায় আগত কর্মী–সমর্থকদের জন্য গণভোজের আয়োজন করায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। একই সঙ্গে রান্না করা খাবার (বিরিয়ানি) দুটি এতিমখানায় বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার বিকেলে সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শোলাপ্রতিমা এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সখীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন্নাহার শিলা। অভিযানে যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শনিবার বিকেল পাঁচটায় শোলাপ্রতিমা এলাকায় বিএনপির প্রার্থী আহমেদ আযম খানের পূর্বঘোষিত পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সভায় অংশ নেওয়া কর্মী–সমর্থকদের জন্য যাদবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুর রহমানের বাড়িতে খাবারের আয়োজন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিকেল চারটার দিকে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়।

অভিযানে গণভোজের সত্যতা পাওয়ায় প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে রান্না করা বিরিয়ানি পাশের গ্রাম লাঙ্গুলিয়া চাকলাপাড়া এতিমখানা ও বোয়ালী হামিউস সুন্নাহ এতিমখানায় বিতরণের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

যাদবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নির্দেশনা অনুযায়ী সন্ধ্যার মধ্যেই রান্না করা খাবার দুটি এতিমখানায় পৌঁছে দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

নির্বাচনী পথসভায় রান্না করা বিরিয়ানি গেল এতিমখানায়, জরিমানা প্রার্থীকে

প্রকাশঃ ০৯:৪০:২১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬