ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ সদস্যের প্রতিমন্ত্রী পরিষদ, আছেন যারা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০১:৪৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 56

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার প্রথমে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। পরে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের নির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ শেষে নতুন সরকারের মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি শুরু হয়েছে।

মন্ত্রিসভায় ডাক পেয়েছেন একাধিক বিশিষ্ট নেতা। তাদের মধ্যে রয়েছেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও নবনির্বাচিত সংসদ সদস্য মো. আসাদুজ্জামান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ও ঢাকা-১৩ আসনের এমপি ববি হাজ্জাজ, সিলেট-৪ আসনের এমপি ও দুইবারের নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ আসনের এমপি আ ন ম এহসানুল হক মিলন এবং পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের এমপি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর।

মন্ত্রিপরিষদ সূত্র জানায়, নবনির্বাচিত মন্ত্রীদের জন্য জাতীয় সংসদ সচিবালয় থেকে ৪৯টি গাড়ি সরবরাহ করা হবে।

এদিকে, নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রথম সভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। তিনি দলের পক্ষ থেকে নতুন সরকারের দায়িত্ব পালন করবেন। তবে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণে বিএনপির এমপিরা অংশ নেননি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান এখনও সংশোধন হয়নি। তাই আমরা কোনো শপথ নেই।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

২৪ সদস্যের প্রতিমন্ত্রী পরিষদ, আছেন যারা

প্রকাশঃ ০১:৪৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬