ঢাকা ০৭:৫২ , Sat, ০৫ Sep ২০২৬

ভিজিটর ভিসায় বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯
  • / 1
ফাইল ছবি: সংগৃহীত

ঢাকা, ৫ সেপ্টেম্বর, (প্রজন্ম কথা) – বি-১/বি-২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। এই ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কোন ধরনের কর্মকাণ্ড করা যাবে এবং কোনগুলো অনুমোদিত নয়, শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তা স্পষ্ট করেছে দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, শিশুর মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া বা ‘জন্ম পর্যটন’ বি-১/বি-২ ভিজিটর ভিসার অনুমোদিত উদ্দেশ্যের মধ্যে পড়ে না। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বর্তমান নির্দেশনাতেও বলা হয়েছে, সন্তানের মার্কিন নাগরিকত্ব পাওয়ার প্রধান উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে ভ্রমণ করা ভিজিটর ভিসায় অনুমোদিত নয়।

এ ছাড়া এই ভিসায় যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায় এমন চাকরি বা কাজ করা যাবে না। ভিজিটর ভিসায় সাধারণ পর্যটন, অবকাশযাপন, আত্মীয়স্বজন বা বন্ধুদের সঙ্গে দেখা এবং নির্দিষ্ট ধরনের চিকিৎসার জন্য ভ্রমণ করা যায়। তবে চাকরি বা নিয়মিত কর্মসংস্থানের জন্য আলাদা ভিসা প্রয়োজন।

একইভাবে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক শিক্ষার স্বীকৃতি অর্জনের উদ্দেশ্যে পড়াশোনাও বি-১/বি-২ ভিসায় অনুমোদিত নয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ডিগ্রির জন্য একাডেমিক বা বৃত্তিমূলক পড়াশোনার ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষার্থী ভিসা প্রয়োজন। ভিজিটর ভিসায় অবশ্য ডিগ্রির জন্য নয় এমন স্বল্পমেয়াদি বিনোদনমূলক কোর্সে অংশ নেওয়ার সুযোগ রয়েছে।

মার্কিন দূতাবাস এর আগে গত ২২ আগস্ট বাংলাদেশি শিক্ষার্থীদেরও সতর্ক করেছিল। সে সময় জানানো হয়, পড়াশোনার পাশাপাশি অনুমোদনহীনভাবে কাজ করা, শিক্ষা কার্যক্রম ছেড়ে দেওয়া, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে পড়াশোনা থেকে সরে গেলে শিক্ষার্থীদের ছাত্র ভিসা বাতিল হতে পারে।

মার্কিন ভিসার ক্ষেত্রে ভ্রমণের উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভিসা ব্যবহার করা গুরুত্বপূর্ণ। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ভিজিটর ভিসা মূলত সাময়িক ব্যবসায়িক সফর, পর্যটন, অবকাশযাপন, আত্মীয়স্বজন বা বন্ধুদের সঙ্গে দেখা এবং নির্দিষ্ট চিকিৎসার মতো উদ্দেশ্যে ব্যবহারের জন্য। চাকরি, ডিগ্রির জন্য পড়াশোনা বা জন্ম পর্যটনের মতো উদ্দেশ্যে ভিন্ন ভিসা শ্রেণি প্রযোজ্য।

❤️
👏
🙂
😞

ভিজিটর ভিসায় বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস

প্রকাশঃ ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯