ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নারী শিক্ষায় অগ্রদূত হাজি মুজিবুরকে কমলগঞ্জ মহিলা কলেজে সংবর্ধনা

  • প্রকাশঃ ০৫:০৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / 143

আজ বুধবার (মে ২০২৪) মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হলো নারী শিক্ষার অন্যতম অগ্রদূত, হাজি আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের প্রতিষ্ঠাতা নবনির্বাচিত সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব সাহেব)কে নিয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠান।

উপজেলার নারী শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান হিসেবে আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ নারী শিক্ষায় অবদান রেখে চলেছে দীর্ঘদিন ধরে। দীর্ঘ সতেরো বছর পর প্রতিষ্ঠানে আগমন করেন এর প্রতিষ্ঠাতা হাজি মুজিব সাহেব। উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ এক বর্ণাঢ্য সংবর্ধনার আয়োজন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ছাত্রীবৃন্দ। কলেজ ক্যাম্পাসে ফুলেল শুভেচ্ছা উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন এই গুণী ব্যক্তিত্ব। একইসাথে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় বিশিষ্টজনেরা শিক্ষানুরাগীরা।

হাজি মুজিব সাহেব তাঁর বক্তব্যে বলেন, তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দেব।

এই মহান দর্শনেই অনুপ্রাণিত হয়ে তিনি কমলগঞ্জে নারী শিক্ষার প্রসারের জন্য এই কলেজ প্রতিষ্ঠা করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, হাজি মুজিবুর রহমান চৌধুরীর দূরদর্শী চিন্তা নেতৃত্ব নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ভবিষ্যতেও তাঁর এই উদ্যোগ নতুন প্রজন্মের জন্য পথপ্রদর্শক হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সবাই।

অনুষ্ঠান শেষে দোয়া মিলাদের মাধ্যমে কলেজের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

প্রতিনিধি : হিমান পুরকায়স্থ

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা”

শেয়ার করুন

নারী শিক্ষায় অগ্রদূত হাজি মুজিবুরকে কমলগঞ্জ মহিলা কলেজে সংবর্ধনা

প্রকাশঃ ০৫:০৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫