ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গভীর রাতে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

  • প্রকাশঃ ০৯:৫০:২৫ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
  • / 124

আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চিকিৎসা শেষে ব্যাংকক থেকে দেশে ফিরেছেন। রবিবার (৮ জুন) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি-৩৩৯ ফ্লাইটে তিনি ঢাকায় অবতরণ করেন। হুইলচেয়ারে করে তাকে ফ্লাইট থেকে নামানো হয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ সাবেক রাষ্ট্রপতির দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে রাত ৩টার দিকে আবদুল হামিদ বিমানবন্দর ত্যাগ করেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, রাত ১টা ৪৫ মিনিটে তিনি ইমিগ্রেশন কাউন্টারে যান এবং রাত ২টা ৪৫ মিনিটে ইমিগ্রেশন সম্পন্ন হয়। ওই সময় তার পরনে ছিল লুঙ্গি ও শার্ট। হুইলচেয়ারে বসেই তিনি দীর্ঘ সময় অপেক্ষা করেন।

এর আগে, ৮ মে থাই এয়ারওয়েজের টিজি-৩৪০ ফ্লাইটে চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন আবদুল হামিদ। তার দেশত্যাগের বিষয়টি আলোচনার জন্ম দেয়, কারণ তার বিরুদ্ধে একটি হত্যা মামলা চলমান রয়েছে।

২০২৪ সালের ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় দায়েরকৃত ওই মামলায় আবদুল হামিদ ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল। মামলাটির পরপরই আবদুল হামিদের দেশত্যাগ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে।

এ ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তাহসিনা আরিফ, মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আজহারুল ইসলাম এবং এসবির এটিএসআই মো. সোলায়মান এই তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।

উল্লেখ্য, আবদুল হামিদ ২০১৩ সালের ২৪ এপ্রিল দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং পরে দ্বিতীয় মেয়াদে ২০১৮ সালে পুনর্নির্বাচিত হন। তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্ব শেষ করেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা

শেয়ার করুন

গভীর রাতে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

প্রকাশঃ ০৯:৫০:২৫ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫