ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দুই উপদেষ্টার পদত্যাগ দাবি প্রাথমিক শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৪:২৪:২৩ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / 72

শিক্ষকদের ওপর পুলিশের হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসছে প্রাথমিক শিক্ষক সমাজ। শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচিতে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপে শতাধিক শিক্ষক আহত এবং পাঁচজনকে আটকের ঘটনায় দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন তারা।

রোববার (৯ নভেম্বর) প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়ন না করা এবং শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের অতর্কিত হামলার ঘটনায় দায় নিতে হবে সংশ্লিষ্ট উপদেষ্টাদের। তাই স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারকে পদত্যাগ করতে হবে।

আন্দোলনকারী শিক্ষকদের অন্যতম নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের জন্য, শিক্ষাব্যবস্থার উন্নয়নের জন্য দাবি জানাতে এসেছিলাম। কিন্তু পুলিশি হামলায় শতাধিক শিক্ষক আহত হয়েছেন। এটি অমানবিক ও ন্যক্কারজনক।

এদিকে, তিন দফা দাবি আদায় ও পুলিশি হামলার প্রতিবাদে প্রাথমিক শিক্ষকরা ঘোষণা দিয়েছেন অনির্দিষ্টকালের কর্মবিরতির। একই সঙ্গে তারা ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন।

শিক্ষকদের তিন দফা দাবিগুলো হলো—  সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান,   উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান,  এবং সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

দুই উপদেষ্টার পদত্যাগ দাবি প্রাথমিক শিক্ষকদের

প্রকাশঃ ০৪:২৪:২৩ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫