ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের ৪ শিশুর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি
  • প্রকাশঃ ০৯:৩২:৫৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / 83

মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার মসুরিভাজা বিল এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।

নিহত চার শিশু হলো— অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা (১৪) ও মিম (১৪) এবং চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আফিয়া (১০) ও আলসিয়া (১০)। তারা দুই ভাই— মজিবর রহমান ও শাহারুল ইসলামের কন্যা।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে চার শিশু একসঙ্গে শাপলা তুলতে যায় মসুরিভাজা বিলে। দীর্ঘ সময়েও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজ শুরু করেন। কিছুক্ষণ পর বিলের পানিতে তাদের দেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা চিৎকার শুরু করেন।

খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চার শিশুর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

হঠাৎ ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় গোটা রাজনগর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। একই পরিবারের চার শিশুর একসঙ্গে চলে যাওয়া কেউই মেনে নিতে পারছেন না। এলাকাবাসীর চোখে এখন শুধু কান্না ও শোকের ছাপ।

স্থানীয় ইউপি সদস্য মজনু বলেন, এটি খুবই হৃদয়বিদারক ঘটনা। এমন মৃত্যু আমাদের পুরো এলাকাকে স্তব্ধ করে দিয়েছে।

পরিবারের সদস্যরা বিলাপ করে বলেন, ওরা সবাই মিলে ফুল তুলতে গিয়েছিল, কিন্তু একসঙ্গেই চিরতরে চলে গেল।

এদিকে শিশুদের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও নিহত পরিবারগুলোর প্রতি গভীর সহানুভূতি জানানো হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে স্থানীয় জলাশয়গুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের ৪ শিশুর মৃত্যু

প্রকাশঃ ০৯:৩২:৫৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫