ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিতে নিহত ১

মুন্সিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশঃ ১১:২৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / 17

মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে আরিফ মীর (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) ভোর ৭টার দিকে ইউনিয়নের চরডুমুরিয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আরিফ ওই এলাকার খবির মীরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান মল্লিক ও ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেনের মধ্যে বিরোধ চলছিল। সোমবার সকালে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এসময় আওলাদ হোসেন গ্রুপের কর্মী আরিফ মীর গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুহুল আমিন বলেন, “দুইজন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। এর মধ্যে আরিফ মীরকে মৃত অবস্থায় আনা হয়। অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।”

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, “সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করেছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

মুন্সিগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিতে নিহত ১

প্রকাশঃ ১১:২৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫