ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৭ দোকান পুড়ে ছাই

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশঃ ১১:১৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / 22

গাজীপুরের কোনাবাড়ীতে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই—ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত ছবি: সংগৃহীত 

গাজীপুরের কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে মহানগরীর কোনাবাড়ী পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, আগুনে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের তথ্যমতে, গভীর রাতে খোকনের লেপ-তোশকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। পরে খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।”

তিনি আরও জানান, আগুনে সাতটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

স্থানীয় দোকানিরা জানান, রাতের নীরবতায় হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখা দিলে তারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনলেও দোকানগুলোর ভেতরে থাকা পণ্য সামগ্রী সম্পূর্ণভাবে পুড়ে যায়।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

গাজীপুরে কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৭ দোকান পুড়ে ছাই

প্রকাশঃ ১১:১৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫