ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লির বিস্ফোরণে বাংলাদেশকে জড়িয়ে খবর ভিত্তিহীন: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৮:৪৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / 18

ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘ভিত্তিহীন’ বলে নাকচ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

ঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “যা–ই কিছু ঘটুক না কেন, ভারতের গণমাধ্যম প্রায়ই দোষ চাপানোর চেষ্টা করে থাকে। এমন অভিযোগ বিশ্বাস করার কোনো কারণ নেই। কোনো বিবেকবুদ্ধিসম্পন্ন মানুষ এসব বিশ্বাস করবে না।”

গতকাল সোমবার সন্ধ্যায় দিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ১৩ জন নিহত হন। ভারত সরকার ঘটনাটিকে নাশকতা বলে মনে করলেও এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি এবং হামলাকারীদের পরিচয়ও নিশ্চিত করা যায়নি।

তবে ভারতের কয়েকটি সংবাদমাধ্যম দাবি করছে, পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা এই হামলার সঙ্গে জড়িত এবং তারা নাকি বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতে হামলা চালাচ্ছে। এই দাবিকেই সরাসরি অস্বীকার করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা।

এ সময় সাংবাদিকেরা আওয়ামী লীগের পক্ষ থেকে জাতিসংঘে পাঠানো চিঠি প্রসঙ্গে প্রশ্ন করলে তৌহিদ হোসেন বলেন, “যে কেউ জাতিসংঘে আবেদন করতে পারে। জাতিসংঘ যদি বাংলাদেশকে কিছু জানায়, তখন আমরা সেটি বিবেচনা করব। এখন পর্যন্ত জাতিসংঘ আমাদের কিছু বলেনি।”

মার্কিন সিনেটে সদ্য পাস হওয়া ‘থিঙ্ক টোয়াইস অ্যাক্ট’ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ তার পররাষ্ট্র নীতিতে ভারসাম্য বজায় রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে। চীন থেকে অস্ত্র কিনলে নিষেধাজ্ঞায় পড়ার কোনো আশঙ্কা তিনি দেখছেন না।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সম্প্রতি ‘থিঙ্ক টোয়াইস অ্যাক্ট-২০২৫’ নামে একটি নতুন আইন প্রণয়ন করেছে, যেখানে বলা হয়েছে—যেসব দেশ চীন থেকে সমরাস্ত্র ক্রয় করবে, তাদের ওপর ওয়াশিংটন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও অন্যান্য বিধিনিষেধ আরোপ করতে পারবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

দিল্লির বিস্ফোরণে বাংলাদেশকে জড়িয়ে খবর ভিত্তিহীন: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

প্রকাশঃ ০৮:৪৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫