ঢাকা ০১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় নিষিদ্ধ আওয়ামী লীগ–ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ৪৪

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৪:০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / 68

কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪৪ নেতা–কর্মীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে কুমিল্লা নগরীর টমছমব্রিজ, ঝাউতলা ও বাদুরতলা এলাকা থেকে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আটক করা হয়েছে ২৯ জনকে।

আজ রোববার দুপুরে কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, রোববার ভোরে নগরের টমছমব্রিজ, ঝাউতলা ও বাদুরতলা এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা ঝটিকা মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তাঁরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা ধাওয়া দিয়ে ২৯ জনকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ব্যানার ও লাঠি জব্দ করা হয়। এর আগে শনিবার রাতভর জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে আরও ১৫ জনকে আটক করে পুলিশ।

পুলিশের ভাষ্য, জুলাইয়ের অভ্যুত্থান দমাতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে তৎপরতা চালানোর চেষ্টা করছিল নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীরা। বিদেশে পলাতক কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার ও তাঁর মেয়ে তাহসিন বাহার সূচনার ছবি–সংবলিত ব্যানার নিয়ে ঝটিকা মিছিলের পরিকল্পনা করে ছাত্রলীগের একটি অংশ।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, মিছিলের নামে অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পনা করা হচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে ২৯ জনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, সাবেক এমপি বাহার ও তাঁর মেয়ে সূচনার অর্থায়নে এই তৎপরতা চালানোর চেষ্টা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

কুমিল্লায় নিষিদ্ধ আওয়ামী লীগ–ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ৪৪

প্রকাশঃ ০৪:০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫