ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে চিঠি দিচ্ছে সরকার: আইন উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১০:৫২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • / 108

সংবাদ ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেনছবি: সংগৃহীত   

মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্তদের ফেরাতে ভারতের কাছে চিঠি: আইন উপদেষ্টা। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে সরকার। এ বিষয়ে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আইন উপদেষ্টা বলেন, “মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের প্রত্যর্পণ চেয়ে ভারতের কাছে চিঠি পাঠানো হচ্ছে। যেহেতু তাঁরা সাজাপ্রাপ্ত, তাই প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁদের ফেরত পাঠানো এখন ভারতের অতিরিক্ত দায়িত্ব।”

তিনি আরও জানান, এই দুজনকে দেশে ফেরাতে আন্তর্জাতিক অপরাধ আদালতে (ICC) কোনো উদ্যোগ নেওয়া যায় কিনা, সেটিও বিবেচনায় আছে এবং এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড এবং সাবেক পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনরুজ্জীবিত: আইন উপদেষ্টার মূল্যায়ন

একই সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা দেশের সর্বোচ্চ আদালতের দেওয়া ঐতিহাসিক রায়ের প্রসঙ্গ তুলে বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের যে রায় ১৪ বছর আগে দেওয়া হয়েছিল, সেটি আজ সম্পূর্ণ বাতিল করা হয়েছে।

তিনি বলেন, “দীর্ঘ সংগ্রাম শেষে পাওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ভোটের নিশ্চয়তা দিয়েছিল। আজকের রায়ে সেটি পুনরুজ্জীবিত হলো।”

তবে তত্ত্বাবধায়ক সরকার তাৎক্ষণিকভাবে কার্যকর হবে না উল্লেখ করে তিনি জানান, পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন শেষে সংসদ ভেঙে গেলেই নির্ধারিত সময় অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে।

গণভোট আইন দ্রুতই আসছে

গণভোট সংক্রান্ত আইন প্রণয়নের প্রয়োজনীয়তার বিষয়ে আইন উপদেষ্টা জানান, গণভোটের জন্য প্রয়োজনীয় অধ্যাদেশ দ্রুতই জারি করা হবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী তিন থেকে চার কার্যদিবসের মধ্যেই এ প্রক্রিয়া সম্পন্ন হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে চিঠি দিচ্ছে সরকার: আইন উপদেষ্টার

প্রকাশঃ ১০:৫২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫