ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল ছিটিয়ে আগুন: তদন্তে পুলিশ

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশঃ ০৮:৫৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • / 81

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চৌরঙ্গী বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের পান্টি শাখায় দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন লাগানোর চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২১ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে কুমারখালী থানা–পুলিশ। তবে ঘটনাস্থলে আগুন লাগলেও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছেন ব্যাংকের ব্যবস্থাপক ও পুলিশ।

সরেজমিন দেখা যায়, গ্রামীণ ব্যাংকের পাকা ভবনের একটি জানালায় আগুনে পোড়ার গন্ধ ছড়িয়ে আছে। ব্যাংকের প্রধান গেট বন্ধ। চারপাশে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

ব্যাংকের নৈশ্যপ্রহরী ইসমাইল শেখ বলেন, আমি ব্যাংকের ভেতরেই ছিলাম। ফজরের আজান চলছিল। হঠাৎ আগুন ধরলে চেঁচামেচি শুরু করি। তখন আগুন ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বাইরে থেকে বন্ধ জানালার ছোট ফাঁক দিয়ে প্রথমে কলাগাছের পাতা ঢুকিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরায়।
তিনি আরও জানান, প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এসময় নাম প্রকাশে অনিচ্ছুক নিকটস্থ এক চা বিক্রেতা বলেন, সকাল ছয়টার দিকে দোকান খুলতে এসে দেখি পুলিশ। পরে শুনলাম ব্যাংকে আগুন দিয়েছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. শাহজালাল বলেন, নাইটগার্ড ভেতরেই ছিলেন। দুর্বৃত্তরা জানালার ফাঁক দিয়ে আগুন ধরিয়েছে। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে একটি বোতল ভর্তি পেট্রোল জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল ছিটিয়ে আগুন: তদন্তে পুলিশ

প্রকাশঃ ০৮:৫৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫