ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সাজিদের জানাজায় মানুষের ঢল, দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১২:০২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • / 84

রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে নিহত শিশু সাজিদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার কোয়েলহাট গ্রামে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বাড়ির পাশের কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

সকাল থেকেই জানাজাস্থলে সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকে। গ্রামের স্কুলশিক্ষার্থী, তরুণ ও বৃদ্ধ—সব বয়সী মানুষ শিশুটির অকালে মৃত্যুতে শোকাহত। অনেকের চোখে অশ্রু দেখা যায়; সাজিদের রুহের মাগফিরাত কামনায় সবাই দোয়া করেন। পুরো গ্রাম যেন তাকে শেষ বিদায় জানাতে একত্র হয়েছিল।

গত বুধবার দুপুরে বাড়ির সামনে মায়ের সঙ্গে হাঁটার সময় খড় দিয়ে ঢাকা একটি পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় সাজিদ। ৩২ ঘণ্টা দীর্ঘ উদ্ধার অভিযান শেষে বৃহস্পতিবার রাতে তাকে উদ্ধার করা হয়। পরে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজিদকে মৃত ঘোষণা করেন।

পরিবারের বরাত দিয়ে জানা গেছে, সাজিদ তার মা ও ভাইকে অনুসরণ করে বাড়ির পাশের একটি জমি পার হচ্ছিল। জমিটি খড় দিয়ে ঢাকা থাকায় মা বুঝতে পারেননি যে নিচে ছিল অরক্ষিত গভীর নলকূপের মুখ। হাঁটার সময় হঠাৎ শিশুটি খড়ের ভেতর লুকানো গর্তে পড়ে যায়।

স্থানীয়রা জানান, গত বছর এলাকার একজন ব্যক্তি এখানে গভীর নলকূপ স্থাপনের চেষ্টা করেছিলেন। তবে ১২০ ফুট নিচেও পানি না পাওয়ায় কাজটি পরিত্যক্ত হয়। পাইপ উঠিয়ে নেওয়ার পর গর্তটি মুখ খোলা অবস্থায় ফেলে রাখা হয়। বর্ষায় ভূমিক্ষয়ের ফলে মুখ আরও বড় হয়ে যায়। কোনো সুরক্ষা ব্যবস্থা না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ তাঁদের।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

সাজিদের জানাজায় মানুষের ঢল, দাফন সম্পন্ন

প্রকাশঃ ১২:০২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫