ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে গভীর রাতে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১২:৩৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / 125

লক্ষ্মীপুরে নিজ ঘরে ঢুকে ছকিনা বেগম (৫০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ ডিসেম্বর) ভোররাতে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মটকা মসজিদ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর সাড়ে ৩টার দিকে মুখোশ পরা কয়েকজন দুর্বৃত্ত ঘরের ছাদ দিয়ে ভেতরে প্রবেশ করে। পরে তারা সরাসরি ছকিনা বেগমের কক্ষে ঢুকে পড়ে। এ সময় তিনি চিৎকার দিলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে দ্রুত পালিয়ে যায়।

পরিবারের সদস্য ও আশপাশের লোকজনের চিৎকারে স্থানীয়রা ছকিনা বেগমকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে সেখানে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

নিহত ছকিনা বেগমের স্বামী সাফি উল্লাহ প্রায় তিন বছর আগে মারা যান। তার দুই সন্তান বর্তমানে বিদেশে অবস্থান করছেন। স্বজনদের দাবি, ঘর থেকে কোনো টাকা বা মূল্যবান মালামাল লুট হয়নি। তবে স্থানীয়দের একটি অংশের ধারণা, ডাকাতির সময় বাধা দেওয়ায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে।

এ বিষয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক বলেন, “প্রাথমিকভাবে পূর্বশত্রুতা বা পরিকল্পিতভাবে নারীকে কুপিয়ে হত্যার আলামত পাওয়া যাচ্ছে। তবে ডাকাতির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উভয় দিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।”

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রাসঙ্গিক

শেয়ার করুন

লক্ষ্মীপুরে গভীর রাতে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

প্রকাশঃ ১২:৩৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫