ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে আটক ১

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১১:০৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • / 64

ব্যাটারিচালিত রিকশায় বসা শরিফ ওসমান হাদিকে গুলি করেন মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তি। দ্রুত ঘটনা ঘটিয়ে তাঁরা মোটরসাইকেলে সেখান থেকে চলে যান | ছবি: সিসিটিভি ক্যামেরা ফুটেজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় মোটরসাইকেলটির মালিক সন্দেহে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‍্যাব।

পুলিশ সূত্র জানায়, ওসমান হাদির ওপর গুলি চালাতে যে মোটরসাইকেলটি ব্যবহার করা হয়, সেটির মালিক হিসেবে আবদুল হান্নান নামের এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাঁকে সন্দেহভাজন হিসেবে রাজধানীর পল্টন থানায় সোপর্দ করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হারুন অর রশীদ প্রথম আলোকে বলেন, এই হত্যাচেষ্টার ঘটনায় জড়িত থাকার সন্দেহে র‍্যাব-২ আবদুল হান্নানকে আটক করে। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এর আগে পুলিশ জানায়, হামলাকারীদের একজনকে শনাক্ত করা হয়েছে এবং তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।

আহত ওসমান হাদি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের বরাতে জানা গেছে, তিনি এখনো আশঙ্কামুক্ত নন।

উল্লেখ্য, গত শুক্রবার বেলা ২টা ২৪ মিনিটে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদির ওপর গুলি চালানো হয়। পেছন থেকে অনুসরণ করে আসা একটি মোটরসাইকেল থেকে একজন হামলাকারী ব্যাটারিচালিত রিকশায় থাকা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করেন।

ঘটনার পরপরই হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পল্টন থানা পুলিশ ছাড়াও র‍্যাব, ডিবিসহ পুলিশের বিভিন্ন ইউনিট যৌথভাবে তদন্ত ও অভিযান পরিচালনা করছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে আটক ১

প্রকাশঃ ১১:০৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫