ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনাসহ আসামিদের ফেরত না দিলে সেভেন সিস্টারে শান্তি থাকবে না: আব্দুল করিম

তুর্য দাস । জেলা প্রতিনিধি
  • প্রকাশঃ ০৯:০৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • / 105

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ওসমান হাদী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের ভারতে আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে তাদের দ্রুত বাংলাদেশে ফিরিয়ে না দিলে ভারতের সেভেন সিস্টার অঞ্চলে শান্তি বজায় থাকবে না—এমন হুঁশিয়ারি দিয়েছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক ও শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মুহাম্মদ আব্দুল করিম।

শনিবার সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল করিম বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র হলেও সম্পর্ক হতে হবে সমতা ও ন্যায়ের ভিত্তিতে। আধিপত্যমূলক রাজনীতি কখনোই গ্রহণযোগ্য নয়। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনাসহ আওয়ামী লীগের কয়েকজন নেতা এবং ওসমান হাদী হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিরা ভারতে আশ্রয় নিয়েছেন। এসব ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশে ফিরিয়ে না দিলে জনগণ সেভেন সিস্টার অঞ্চলে শান্তি বজায় থাকতে দেবে না।

তিনি আরও বলেন, আমরা শপথ নিয়েছি—ওসমান হাদী হত্যার বিচার নিশ্চিত না করে আমরা ঘরে ফিরব না।

খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা শায়খ ইমাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান।

সম্মেলনে আরও বক্তব্য দেন জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন ও সহ-সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন। আখতার হোসাইন আতিক ও মাওলানা নূরুল ইসলামের যৌথ সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন সুনামগঞ্জ–২ আসনের মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেন মোহন, সুনামগঞ্জ–৫ আসনের প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির এবং সুনামগঞ্জ–১ আসনের প্রার্থী অ্যাডভোকেট মো. ফজর আলী।

সম্মেলনে জেলা ও উপজেলা পর্যায়ের খেলাফত মজলিস, শ্রমিক মজলিস, যুব ও ছাত্র সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

শেখ হাসিনাসহ আসামিদের ফেরত না দিলে সেভেন সিস্টারে শান্তি থাকবে না: আব্দুল করিম

প্রকাশঃ ০৯:০৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫