ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কাশিমপুরে রিমান্ডে নেওয়ার প্রক্রিয়াকালে আওয়ামী লীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০১:২২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • / 80

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রিমান্ডের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার প্রক্রিয়াকালে আওয়ামী লীগ নেতা ওয়াসিকুর রহমান ওরফে বাবুর (৪৩) মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষের দাবি, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে গতকাল রোববার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।

নিহত ওয়াসিকুর রহমান বাবু গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার উত্তর বাঁশবাড়িয়া গ্রামের এনায়েতুর রহমানের ছেলে। তিনি বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাড্ডা থানা শাখার সাবেক সভাপতি এবং বাড্ডা থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

কারা সূত্র জানায়, গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পান্থপথ এলাকায় একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র করে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। ২৭ সেপ্টেম্বর তাঁকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ স্থানান্তর করা হয়। ওই মামলায় আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

কারাগারের নিয়ম অনুযায়ী, গতকাল রোববার বিকেলে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের একটি দল তাঁকে হেফাজতে নিতে কারাগারে আসে। হস্তান্তর প্রক্রিয়ার সময় ভর্তি শাখার অফিস কক্ষে একটি চেয়ারে বসা অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে ঢলে পড়েন।

তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সুপার আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রিমান্ডে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলাকালে বাবু হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ময়নাতদন্ত ও অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে আজ সোমবার তাঁর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

কাশিমপুরে রিমান্ডে নেওয়ার প্রক্রিয়াকালে আওয়ামী লীগ নেতার মৃত্যু

প্রকাশঃ ০১:২২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫