মগবাজারে ফ্লাইওভার থেকে নিক্ষেপ করা ককটেল বিস্ফোরণে যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৮:২৫:০০ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- / 81
ছবি: সংগৃহীত
রাজধানীর মগবাজারে ফ্লাইওভার থেকে ছোড়া বোমার বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। আজ বুধবার রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটেছে।
এ বিষয়ে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, রাত পৌনে ৮টার দিকে মগবাজারে মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ফটকের সামনে বোমার বিস্ফোরণ হয়। এ সময় ওই যুবক গুরুতর আহত হন। কিছুক্ষণ পর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ডিসি মাসুদ আলম জানান, নিহত ব্যক্তির নাম সিয়াম বলে জানা গেছে। তিনি সেখানে চা খেতে এসেছিলেন। ওপর থেকে বোমা এসে তাঁর মাথার ওপর পড়ে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।





























