ঢাকা ১১:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় বাসচাপায় বৃদ্ধ নিহত, ধাওয়া করে বাসে আগুন; মহাসড়কে দীর্ঘ যানজট

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৮:১৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • / 45

 ছবি: সংগৃহীত   

কুমিল্লার বুড়িচং উপজেলায় দ্রুতগামী যাত্রীবাহী বাসের চাপায় এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটি ধাওয়া করে আটক করে আগুন ধরিয়ে দিলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. সিরাজুল হক (৭৮) চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের মহিচাইল গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা গৌরীপুরগামী নিউ একতা পরিবহন-এর একটি দ্রুতগতির বাস কাবিলা এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় সিরাজুল হককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাসচালক গাড়িটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন মাইক্রোবাস ও মোটরসাইকেলযোগে বাসটির পিছু নেয়। একপর্যায়ে চান্দিনা উপজেলার কোরপাই এলাকায় বাসটি আটক করা হয়। পরে যাত্রীদের নিরাপদে নামিয়ে বিক্ষুব্ধ জনতা বাসটিতে অগ্নিসংযোগ করে।

এ ঘটনায় মহাসড়কের উভয় পাশে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। একই সঙ্গে সেনাবাহিনীর একটি দল এবং ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মুমিন বলেন, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন। আগুনে ক্ষতিগ্রস্ত বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রাসঙ্গিক

শেয়ার করুন

কুমিল্লায় বাসচাপায় বৃদ্ধ নিহত, ধাওয়া করে বাসে আগুন; মহাসড়কে দীর্ঘ যানজট

প্রকাশঃ ০৮:১৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫