ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঘন কুয়াশায় মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০১:০১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • / 77

নৌ দুর্ঘটনা। প্রতীকী ছবি

ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর হতাহত যাত্রীদের ঢাকার সদরঘাটে নিয়ে আসা হয়। সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা আজ দুপুর ১২টার দিকে জানান, লঞ্চ দুর্ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো বর্তমানে সদরঘাট টার্মিনালে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশগুলো মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে একই ঘটনায় সাতজন নিহত হওয়ার তথ্য জানিয়েছিলেন ওসি সোহাগ রানা। পরে যাচাই-বাছাই শেষে নিহতের সংখ্যা চারজন বলে নিশ্চিত করা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চাঁদপুর ট্রাফিক পরিদর্শক বাবুলাল বৈদ্য জানান, ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী এমভি জাকির সম্রাট–৩ লঞ্চটি গতকাল রাত দুইটার পর হাইমচর এলাকা অতিক্রম করছিল। এ সময় নদীতে ঘন কুয়াশা বিরাজ করছিল। এরই মধ্যে ঢাকা থেকে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার–৯ লঞ্চটির সঙ্গে জাকির সম্রাট–৩–এর মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই একজন যাত্রী নিহত হন। আহত ও অন্যান্য যাত্রীদের পরে আরেকটি যাত্রীবাহী লঞ্চ এমভি কর্ণফুলী–৯–এর মাধ্যমে ঢাকায় পাঠানো হয়।

সংশোধনী

সদরঘাট নৌ থানার ওসি সোহাগ রানা আজ বেলা পৌনে ১১টার দিকে দুই লঞ্চের সংঘর্ষে সাতজন নিহত হওয়ার তথ্য দিয়েছিলেন। তবে পরবর্তীতে দুপুর ১২টার দিকে তিনি জানান, যাচাই শেষে নিহতের সংখ্যা চারজন নিশ্চিত হয়েছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

ঘন কুয়াশায় মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ

প্রকাশঃ ০১:০১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫