ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে গুলিতে বিজিবি সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৪:৫৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • / 61

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নিজ রাইফেলের গুলিতে এক বিজিবি সদস্য আত্মহত্যা করেছেন। নিহতের নাম নাসিম উদ্দিন (২৪)। তিনি লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন গংগারহাট বিওপি ক্যাম্পে কর্মরত ছিলেন।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক দেড়টার দিকে সীমান্তে টহলের প্রস্তুতি হিসেবে ইউনিফর্ম পরিধান করে নিজ দায়িত্বপ্রাপ্ত রাইফেল গ্রহণ করেন সিপাহী নাসিম উদ্দিন। একপর্যায়ে তিনি ব্যারাকের পূর্ব পাশে ক্যাম্পের বাউন্ডারির ভেতরে গিয়ে নিজের বুকে গুলি করেন।

গুলির শব্দ শুনে ক্যাম্পে দায়িত্বরত অন্যান্য বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে ব্যারাকের বারান্দায় নিয়ে আসা হয় এবং দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী থানার পুলিশ মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহত নাসিম উদ্দিন ঝিনাইদহ জেলার সদর উপজেলার খাজুরা গ্রামের বাবুল মণ্ডলের ছেলে এবং তার সিপাহী নম্বর ১১৪৬০৪।

ওসি মাহমুদ হাসান নাঈম জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে গুলিতে বিজিবি সদস্য নিহত

প্রকাশঃ ০৪:৫৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬