ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৯,১১১ জন, বেড়েছে প্রাণহানি: যাত্রী কল্যাণ সমিতি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০১:০৮:২১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • / 57

সদ্য বিদায়ী ২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯ হাজার ১১১ জন। আগের বছর ২০২৪ সালের তুলনায় এ সংখ্যা ৬ দশমিক ৯৪ শতাংশ বেশি বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একই সময়ে আহত হয়েছেন আরও ১৪ হাজার ৮১২ জন।

রোববার (৪ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এসব তথ্য প্রকাশ করে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৫ সালে সারা দেশে মোট ৬ হাজার ৭২৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহতের পাশাপাশি বিপুলসংখ্যক মানুষ আহত হয়ে দীর্ঘমেয়াদি শারীরিক ও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

সড়কের পাশাপাশি রেল ও নৌপথে দুর্ঘটনার চিত্রও তুলে ধরে যাত্রী কল্যাণ সমিতি জানায়, গত বছর রেলপথে সংঘটিত ৫১৩টি দুর্ঘটনায় ৪৮৫ জন নিহত এবং ১৪৫ জন আহত হয়েছেন। এ ছাড়া নৌ দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত ১৫৮ জনের।

সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নিতে হলে শুধু পরিবহন শ্রমিকদের নয়, দুর্ঘটনার ভুক্তভোগী ও যাত্রী প্রতিনিধিদেরও নীতিনির্ধারণী প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা জরুরি। বিশেষ করে পরিবহন ভাড়া নির্ধারণ, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ তহবিল গঠন এবং সড়ক নিরাপত্তা ব্যবস্থাপনায় সমন্বিত সিদ্ধান্ত প্রয়োজন।

এ সময় আসন্ন জাতীয় নির্বাচনের ইশতেহারে গণপরিবহন নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়ক দুর্ঘটনা রোধে সুস্পষ্ট অঙ্গীকার অন্তর্ভুক্ত করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৯,১১১ জন, বেড়েছে প্রাণহানি: যাত্রী কল্যাণ সমিতি

প্রকাশঃ ০১:০৮:২১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬