ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ হাইকমিশনে গিয়ে খালেদা জিয়ার জন্য শোক ও দোয়া পাকিস্তানের প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৮:৫৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / 63

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে তিনি বাংলাদেশ হাইকমিশনের শোকবইয়ে স্বাক্ষর করেন।

পাকিস্তান সরকার এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।

বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে হাইকমিশনে অভ্যর্থনা জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার ইসরাত জাহান, প্রেস কাউন্সিলর মো. তৈয়ব আলী এবং কাউন্সিলর (কনস্যুলার) সরদার মোহাম্মদ নোমানুজ্জামান।

এ সময় পাকিস্তানের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক ফাতেমী তার সঙ্গে উপস্থিত ছিলেন।

শোকবইয়ে স্বাক্ষর শেষে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। পাশাপাশি তিনি খালেদা জিয়ার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

তিনি দুই দেশের সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গ উল্লেখ করে তার প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

বাংলাদেশ হাইকমিশনে গিয়ে খালেদা জিয়ার জন্য শোক ও দোয়া পাকিস্তানের প্রধানমন্ত্রীর

প্রকাশঃ ০৮:৫৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬