ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক মেয়র আতিক ও তাঁর স্ত্রী-কন্যার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৪:৪৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / 61

ঢাকার উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলাম, তাঁর স্ত্রী শায়লা সাগুফতা ইসলাম এবং কন্যা বুশরা আফরীন-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার (৭ জানুয়ারি) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

দুদকের পক্ষে উপপরিচালক সাইফুজ্জামান তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।

আবেদনে বলা হয়, আতিকুল ইসলাম ও পরিবারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, টেন্ডারে অনিয়ম, মশার লার্ভা নিধনের ওষুধ ছিটানোর যন্ত্র ক্রয়ে সরকারি অর্থের অপচয়, দুর্নীতি এবং অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগে অনুসন্ধান চলছে।

দুদক জানিয়েছে, অনুসন্ধানের সময় জানা যায়, আতিকুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে এবং বিদেশে—কানাডা, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে—জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, তারা দেশ ছাড়লে অনুসন্ধান ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাদের স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করতে পারেন। এই কারণে অনুসন্ধানের স্বার্থে তাঁদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান একান্ত প্রয়োজন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

সাবেক মেয়র আতিক ও তাঁর স্ত্রী-কন্যার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি

প্রকাশঃ ০৪:৪৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬