ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দাবি আদায় না হলে বৃহস্পতিবার থেকে সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০১:৫৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • / 56

দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে এই কর্মসূচি কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি।

বুধবার সন্ধ্যায় সারা দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের উদ্দেশে জারি করা এক নোটিশে সমিতি জানায়, সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ থাকবে।

এর আগে বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে নিজেদের দাবি তুলে ধরে এলপিজি ব্যবসায়ী সমিতি। তখন তারা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দেয়। এর পরিপ্রেক্ষিতেই সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বিক্রি বন্ধের নোটিশ জারি করা হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) পরিবেশকদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এলপিজির নতুন মূল্য নির্ধারণ করেছে। পাশাপাশি প্রশাসনের মাধ্যমে পরিবেশকদের বিরুদ্ধে হয়রানি ও জরিমানার অভিযোগও তোলা হয়।

সমিতির দাবি অনুযায়ী, এলপিজি সিলিন্ডারের মূল্য পুনরায় সমন্বয় করতে হবে, প্রশাসনের মাধ্যমে পরিবেশক ও বিক্রেতাদের হয়রানি বন্ধ করতে হবে, পরিবেশকদের কমিশন ৫০ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা এবং খুচরা বিক্রেতাদের কমিশন ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭৫ টাকা নির্ধারণ করতে হবে।

এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম খান বুধবার রাত ১১টায় বলেন, “বৃহস্পতিবার সকাল থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ থাকবে। বিকেল তিনটায় বিইআরসির সঙ্গে আমাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে দাবি মানা হলে বিক্রি আবার শুরু হবে, অন্যথায় কর্মসূচি অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, বিইআরসি প্রতি মাসে এলপিজির মূল্য সমন্বয় করে থাকে। সর্বশেষ গত ৪ জানুয়ারি নতুন মূল্য ঘোষণা করা হয়। এ সিদ্ধান্তকে কেন্দ্র করেই এলপিজি বাজারে অসন্তোষ ও সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

দাবি আদায় না হলে বৃহস্পতিবার থেকে সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ

প্রকাশঃ ০১:৫৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬