ঢাকা ১১:০০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নিরাপত্তাজনিত কারণে ভারতে তিনটি মিশন থেকে বাংলাদেশের ভিসা প্রদান স্থগিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০১:১১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • / 32

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতে অবস্থিত বাংলাদেশের কয়েকটি কূটনৈতিক মিশন থেকে আপাতত ভিসা প্রদান বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

নির্বাচনের আগে ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশি ট্যুরিস্ট ভিসা স্থগিত করা হয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের পক্ষ থেকে এ ধরনের কোনও সামগ্রিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। যেসব মিশনে সমস্যা সৃষ্টি হয়েছে, সেখানে আপাতত ভিসা ইস্যু বন্ধ রাখতে বলা হয়েছে। বিষয়টি সম্পূর্ণভাবে নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত।

এক সাংবাদিক জানতে চান, তিনটি মিশন থেকে ভিসা দেওয়া বন্ধ রয়েছে কি না। জবাবে তৌহিদ হোসেন বলেন, হ্যাঁ, তিনটি জায়গায়।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং আগরতলায় সহকারী হাইকমিশন থেকে বর্তমানে বাংলাদেশের ভিসা দেওয়া হচ্ছে না। তবে কলকাতা, মুম্বাই, চেন্নাই ও গুয়াহাটিতে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে স্বাভাবিকভাবে ভিসা কার্যক্রম চালু রয়েছে।

এদিকে পাকিস্তান থেকে যুদ্ধবিমান কেনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ সংক্রান্ত আলোচনা চলছে।

ভারতে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তৌহিদ হোসেন। আইপিএলে ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) অনুরোধ করেছে, যেন বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করা হয়।

এ প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যের সঙ্গে আমি সম্পূর্ণ একমত। একজন ক্রিকেটার সীমিত সময় মাঠে থাকবে, কিন্তু দলের সঙ্গে সমর্থকরাও যাবে। যদি সবার নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তাহলে আমাদের পক্ষে সেখানে খেলা যুক্তিযুক্ত নয়।

তিনি আরও বলেন, যেসব হিন্দুত্ববাদী সংগঠন বাংলাদেশবিরোধী বক্তব্য ও কার্যকলাপে যুক্ত, সেই প্রেক্ষাপটে ভারতীয় সংস্থাগুলোর পক্ষে সবাইকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া বাস্তবিকভাবেই কঠিন হবে। সে কারণেই আমরা ভারতের বাইরে, নিরাপদ পরিবেশে খেলতে আগ্রহী।

এই পরিস্থিতি বাংলাদেশ-ভারত বাণিজ্যসহ অন্যান্য দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলবে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রত্যেক ইস্যুরই কিছু নেতিবাচক প্রভাব থাকতে পারে। তবে যেখানে আমাদের স্বার্থ জড়িত, সেখানে আমরা ক্ষতি করতে চাই না। আমাদের জনগণের নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

নিরাপত্তাজনিত কারণে ভারতে তিনটি মিশন থেকে বাংলাদেশের ভিসা প্রদান স্থগিত

প্রকাশঃ ০১:১১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬