ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
উষ্ণতার হাসি ২০২৬

উত্তরবঙ্গের তেঁতুলিয়ায় ৮০০ শীতার্তকে কম্বল উপহার দিলো বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১২:২২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • / 70

১৬ বছর ধরে মানবিক সহায়তার কার্যক্রম চালিয়ে আসা বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল এবার তেঁতুলিয়া উপজেলায় ৮০০ শীতবস্ত্র বিতরণ করেছে | ছবি: প্রজন্ম কথা

দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল ৮০০ অসহায় ও শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান কইমারি মাঠে বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের উদ্যোগে ১৬তম বার্ষিক শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ‘উষ্ণতার হাসি ২০২৬’ অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে প্রায় ৮০০ শীতার্ত ও অসহায় পরিবারের মাঝে শীতনিরোধী কম্বল বিতরণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহীন আফরোজ খসরু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম শাহীন, শালবাহান দ্বীমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক কাবুল, এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু বকর সিদ্দিক সবুজ। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের উপদেষ্টা দেলোয়ার হোসেন নয়ন এবং ঢাকাস্থ পঞ্চগড় জেলা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট আহসান হাবিবসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উষ্ণতার হাসি | ছবি: প্রজন্ম কথা

বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি ও মেন্টর এস. এম. আশকে উল্লাহ সোপান বলেন, উত্তরবঙ্গের অসহায় শীতার্ত মানুষের পাশে থাকার এ প্রয়াস আমরা বিগত ১৬ বছর ধরে নিয়মিতভাবে চালিয়ে আসছি। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে আমরা মানুষের পাশে থাকব।

প্রজেক্ট ‘উইন্টার স্মাইল ২০২৬’–এর প্রজেক্ট লিড পারভেজ আহমেদ বিপ্লব জানান, এবছর পরিকল্পিতভাবে ৮০০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। প্রকৃত উপকারভোগীদের শনাক্ত করতে ভলান্টিয়াররা আগে থেকেই বাড়ি বাড়ি গিয়ে টোকেন বিতরণ করেন, যাতে কম্বলগুলো সত্যিকার অর্থেই প্রয়োজনীয় মানুষের কাছে পৌঁছায়।

কর্মসূচিটি বাস্তবায়নে সহযোগিতা করেছে আর্টিকেল স্ট্রাকচার লিমিটেড। আয়োজকরা জানিয়েছেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

উষ্ণতার হাসি ২০২৬

উত্তরবঙ্গের তেঁতুলিয়ায় ৮০০ শীতার্তকে কম্বল উপহার দিলো বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল

প্রকাশঃ ১২:২২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬