ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে কাল দেশব্যাপী বিক্ষোভের ডাক ইনকিলাব মঞ্চের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৭:৫৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / 48

শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আগামীকাল শুক্রবার সারা দেশে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।

তিনি বলেন, “বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা, বিভাগীয় শহর থেকে শুরু করে ইউনিয়ন ও গ্রাম পর্যায়েও শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজনের আহ্বান জানাচ্ছি।” কর্মসূচি সফল করতে তিনি দেশের সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতার শিকার হতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করে আবদুল্লাহ আল জাবের বলেন, “সাগর-রুনি হত্যাকাণ্ডের মতো করে যেন ওসমান হাদি হত্যার বিচার তারিখের পর তারিখে ঝুলে না থাকে।” সরকারকে সতর্ক করে তিনি বলেন, দাবি আদায়ে প্রয়োজনে ধাপে ধাপে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার প্রস্তুতি রয়েছে ইনকিলাব মঞ্চের। এসব কর্মসূচির মধ্যে অবরোধ, যমুনা ঘেরাও, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংসদ ভবন ঘেরাওয়ের কথাও উল্লেখ করেন তিনি।

হত্যাকাণ্ডের তদন্ত ও আদালতে দাখিল করা অভিযোগপত্র নিয়ে অসন্তোষ প্রকাশ করে জাবের জানান, চার্জশিট পর্যালোচনা শেষে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আইনজীবীদের মাধ্যমে নারাজি দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, তদন্ত প্রতিবেদন অস্পষ্টতায় ভরা এবং এতে হত্যার প্রকৃত পরিকল্পনাকারীদের তথ্য অন্তর্ভুক্ত করা হয়নি।

রাষ্ট্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, “ওসমান হাদি হত্যার ক্ষেত্রে আমরা রাষ্ট্রের কোনো আন্তরিকতা বা সদিচ্ছার প্রতিফলন দেখতে পাচ্ছি না।” তাঁর দাবি, যাঁদের আসামি করা হয়েছে, তাঁরা ধরাছোঁয়ার বাইরে রয়েছেন এবং হত্যাকাণ্ডের নেপথ্যের সংগঠিত চক্রকে চার্জশিটে এড়িয়ে যাওয়া হয়েছে।

অভিযোগপত্রে হত্যার কারণ হিসেবে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, তাতেও আপত্তি জানান আবদুল্লাহ আল জাবের। তিনি বলেন, রাজনৈতিক বক্তব্যে ক্ষুব্ধ হয়ে হত্যার যুক্তি তুলে ধরা হয়েছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ডিবির পক্ষ থেকে একাধিক টিম হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা বলা হলেও চার্জশিটে বাকি টিমগুলোর কোনো উল্লেখ না থাকার বিষয়টিও প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে কাল দেশব্যাপী বিক্ষোভের ডাক ইনকিলাব মঞ্চের

প্রকাশঃ ০৭:৫৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬