ঢাকা ১১:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তিন দফা দাবিতে ইসি ঘেরাও ছাত্রদলের, পক্ষপাতের অভিযোগে উত্তাল আগারগাঁও

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০১:৩০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / 18

পোস্টাল ব্যালটসহ বিভিন্ন বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক প্রভাবাধীন সিদ্ধান্তের প্রতিবাদে ইসি কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার (১৮ জানুয়ারি) পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে জড়ো হন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ এবং ইসিতে বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের অভিযোগ তুলে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

সংগঠনটির দাবি, জবরদস্তিমূলকভাবে নির্বাচনী সিদ্ধান্ত পরিবর্তন করে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে সুবিধা দিতে কমিশন বিশেষ ‘সেটআপ’ অনুসরণ করছে। এতে জাতীয় নির্বাচনেও ব্যাপক কারচুপির ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে বলে অভিযোগ করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

তিনি বলেন,
“আমরা আজ জবাবদিহিতা নিশ্চিত করতে এসেছি। যদি এই জবরদস্তিমূলক সিদ্ধান্ত ও বিশেষ গোষ্ঠীর প্রভাব বন্ধ না হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

ছাত্রদলের উত্থাপিত তিন অভিযোগ হলো—
১) পোস্টাল ব্যালট বিষয়ে ইসির পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, যা নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে।
২) বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপে দায়িত্বশীল সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করছে।
৩) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে বিশেষ রাজনৈতিক প্রভাবের ফলে জারি করা নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন।

কর্মসূচিকে কেন্দ্র করে নির্বাচন কমিশন ভবন এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

তিন দফা দাবিতে ইসি ঘেরাও ছাত্রদলের, পক্ষপাতের অভিযোগে উত্তাল আগারগাঁও

প্রকাশঃ ০১:৩০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬