ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার সাবেক পিয়ন জাহাঙ্গীর আলমের সম্পদ জব্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৩:৩১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / 77

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী (পিয়ন) জাহাঙ্গীর আলমের নামে থাকা প্রায় পৌনে দুই কোটি টাকার জমি ও ফ্ল্যাট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার স্ত্রী কামরুন নাহারের নামে থাকা সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। আদালতের সহকারী রিয়াজ হোসেন জানিয়েছেন, জাহাঙ্গীর আলমের নামে নোয়াখালীর সদর উপজেলা ও চাটখিলে মোট ৩৫ শতাংশ জমি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে, যার বাজারমূল্য এক কোটি ৩৩ লাখ ৭৪ হাজার ৭৪০ টাকা। এছাড়া মিরপুরে অবস্থিত ১ হাজার ৩৮৫ বর্গফুটের একটি ফ্ল্যাটও জব্দের আওতায় এসেছে, যার মূল্য ৪১ লাখ ৮২ হাজার টাকা।

কামরুন নাহারের নামে থাকা সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ হিসাবগুলোতে মোট এক কোটি তিন লাখ ৫৩ হাজার ৩৬৯ টাকা রয়েছে।

দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল জানিয়েছেন, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ১৮ কোটি ২৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার ব্যক্তিগত ও মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ৬২৬ কোটি ৬৫ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ায় দুদক মামলা করেছে। কামরুন নাহারের বিরুদ্ধে ৬ কোটি ৮০ লাখ টাকার অবৈধ সম্পদের অভিযোগ এবং সাতটি ব্যাংক হিসাবের মোট ৫ কোটি ৯৬ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ায় পৃথক মামলা করা হয়েছে।

জাহাঙ্গীর আলম টানা দুই মেয়াদে শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে ওই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তিনি একসময় নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দেন।

২০১৪ সালের ১৪ জুলাই একটি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের বাসায় কর্মরত এক পিয়নের বিপুল সম্পদের কথা উল্লেখ করেন। সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে জাহাঙ্গীর আলমকে কেন্দ্র করে আলোচনার সূত্রপাত হয়। ২০২৩ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাহাঙ্গীর আলমের সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো সম্পর্ক নেই।

এর আগে ২০২৫ সালের ৩০ জানুয়ারি আদালত জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী কামরুন নাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

শেখ হাসিনার সাবেক পিয়ন জাহাঙ্গীর আলমের সম্পদ জব্দের নির্দেশ

প্রকাশঃ ০৩:৩১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬