ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেড় বছর আগে মৃত্যু হওয়া মাদ্রাসা শিক্ষক হলেন ‘সহকারী প্রিজাইডিং অফিসার’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৫:২৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / 22

জামালপুরের দেওয়ানগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী প্রিজাইডিং কর্মকর্তার তালিকায় দেড় বছর আগে মৃত্যু হওয়া এক মাদ্রাসা শিক্ষকের নাম অন্তর্ভুক্ত হওয়ার ঘটনা নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচনী দায়িত্ব পালনের জন্য অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশ নিতে আব্দুল করিম নামে এই শিক্ষকের নামে চিঠি ইস্যু করে উপজেলা নির্বাচন অফিসার। আলোচনায় আসা আব্দুল করিম ছিলেন চর মাগুরীহাট দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক। মাদ্রাসার সুপার মো. শফিউল আলম জানান, আব্দুল করিমের মৃত্যু হয়েছে ২০২৫ সালের ৩ আগস্ট।

উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে জারি করা চিঠি (সূত্র নং: ১৭,০০,০০০০,০৩৪.৩৬.০১০.২৫-৪৫০) অনুযায়ী, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২৪ জানুয়ারি সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল কলেজে নির্বাচিত কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। চিঠিতে ২৮০ নম্বর ক্রমিকে আব্দুল করিমের নামও দেখা যায়।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, কারিগরি ত্রুটির কারণে মৃত ব্যক্তির নাম সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। শীঘ্রই তার নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

দেড় বছর আগে মৃত্যু হওয়া মাদ্রাসা শিক্ষক হলেন ‘সহকারী প্রিজাইডিং অফিসার’

প্রকাশঃ ০৫:২৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬