ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যে চীনের তীব্র নিন্দা: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দুই দেশের নিজস্ব বিষয়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৫:৩৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / 52

ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের বাংলাদেশের চীন-সম্পৃক্ততা সংক্রান্ত মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দূতাবাসের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য “দায়িত্বজ্ঞানহীন, ভিত্তিহীন এবং গোপন উদ্দেশ্যপ্রণোদিত।” তারা উল্লেখ করেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার গত ৫০ বছরে চীন ও বাংলাদেশ সব সময় পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক বজায় রেখেছে।

বিবৃতিতে বলা হয়, দুই দেশের সহযোগিতা জনগণের জন্য বাস্তব সুফল বয়ে এনেছে এবং ব্যাপক জনসমর্থন পেয়েছে। এই সহযোগিতা আঞ্চলিক উন্নয়ন ও স্থিতিশীলতায় ইতিবাচক ভূমিকা রাখছে। চীনা দূতাবাস স্পষ্টভাবে জানায়, বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতা সম্পূর্ণভাবে দুই দেশ ও তাদের জনগণের নিজস্ব বিষয়; এতে যুক্তরাষ্ট্রের কোনো হস্তক্ষেপ বা মন্তব্য করার অধিকার নেই।

দূতাবাস যুক্তরাষ্ট্রকে তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের স্থিতিশীলতা এবং আঞ্চলিক উন্নয়ন ও সহযোগিতার জন্য সহায়ক কর্মকাণ্ডে মনোযোগ দেওয়া উচিত।

এর আগে, ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় যোগ দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে সাক্ষাতে জানান, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। তিনি এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বা নতুন নির্বাচিত সরকারের কাছে বিষয়টি তুলে ধরবেন বলে জানান। ক্রিস্টেনসেন আরও বলেন, “দক্ষিণ এশিয়ায় চীনের সামগ্রিক প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্র স্পষ্ট অবস্থান নিয়েছে।”

গত অক্টোবরে মার্কিন সিনেটে রাষ্ট্রদূত নিয়োগ শুনানিতেও তিনি একই ধরনের মন্তব্য করেছিলেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যে চীনের তীব্র নিন্দা: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দুই দেশের নিজস্ব বিষয়

প্রকাশঃ ০৫:৩৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬