ঢাকা ০২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আমাকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়াবে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা: হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৯:০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • / 98

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, তাঁকে রক্ষায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীসহ ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো ঢাল হয়ে পাশে দাঁড়াবে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামে নির্বাচনী পদযাত্রা উপলক্ষে আয়োজিত এক উঠান বৈঠকে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, দেবিদ্বার এলাকায় বিএনপি ও জামায়াতের যেসব নেতাকর্মী দীর্ঘ ১৬–১৭ বছর ধরে ফ্যাসিবাদবিরোধী রাজনীতিতে যুক্ত থেকে মামলা, জেল ও নির্যাতনের শিকার হয়েছেন, সেই পরিবারগুলো তাঁর পাশে থাকবে। তিনি বলেন, “আমাদের হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু দেবিদ্বারের নারীরাই আমাকে রক্ষার জন্য যথেষ্ট। এরপর যারা আমাকে ভালোবাসে, আর তারপর বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা আমার পাশে দাঁড়াবে।”

তিনি আরও বলেন, এনসিপি হুমকি ও ভয়ভীতির রাজনীতিতে বিশ্বাস করে না। “যারা ভয় দেখায়, তাদের সময় শেষ হয়ে আসে। মানুষ তখনই ভয় দেখায়, যখন সে নিজে ভয় পায়। ভয় দেখিয়ে কিংবা বুলেট দিয়ে মানুষের ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হয়,” বলেন তিনি।

নির্বাচনী পদযাত্রায় হাসনাত আবদুল্লাহর সঙ্গে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা এনপিপির সদস্য সাইফুল ইসলাম শামিম, মোসলে উদ্দিন, আমির হোসেন, কুমিল্লা জেলা জাতীয় যুব শক্তির সদস্য নাসির উদ্দীন, দেবিদ্বার উপজেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য রাফসান, হৃদয়, মেহেদী হাসান, সবুজসহ জাফরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

আমাকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়াবে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা: হাসনাত আবদুল্লাহ

প্রকাশঃ ০৯:০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫