ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামের রাউজানে হিন্দু-বৌদ্ধ বাড়িতে অগ্নিসংযোগ: সন্দেহভাজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১১:০১:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / 100

রাউজানে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার মো. মোরশেদুল আলম। ছবি: পুলিশের সৌজন্যে

চট্টগ্রামের রাউজানায় হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের পাঁচটি বাড়িতে একই কায়দায় ‘দরজা আটকে’ আগুন দেওয়ার ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। ১৮, ১৯ ও ২২ ডিসেম্বর এসব বাড়িতে আগুন দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মো. মোরশেদুল আলম (৫৫) নামে একজনকে গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার গহিরা চৌমুহনী বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার মোরশেদুল আলম উপজেলার গহিরা এলাকার বাসিন্দা।

পুলিশের দাবি, মোরশেদুল আলম কাপড় রাখার একটি ভ্যানে আগুন দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এবং তখনই তাকে হাতেনাতে ধরা হয়। তার কাছ থেকে একটি কেরোসিনের বোতলও উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রাসেল প্রথম আলোকে জানান, গ্রেপ্তার মোরশেদুল আলমের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করা যায়নি। তার বসতঘর থেকে তিনটি পুরোনো ব্যানার জব্দ করা হয়েছে। আগুন দেওয়া বাড়িগুলোর পাশে সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলকে দায়ী করে ব্যানার টানিয়ে রাখা হয়েছিল। এই ব্যানার আলামত হিসেবে জব্দ করে মোরশেদুল আলমকে পাঁচটি বাড়িতে অগ্নিসংযোগ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

প্রাথমিক তদন্তে আরও কিছু অজ্ঞাতনামা ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রাসেল বলেন, গ্রেপ্তার মোরশেদুল আলমের কথাবার্তায় কিছুটা অসংলগ্নতা লক্ষ্য করা গেছে। তাকে দিয়ে কোনো ষড়যন্ত্রকারী মহল এই অগ্নিসংযোগ ঘটিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

চট্টগ্রামের রাউজানে হিন্দু-বৌদ্ধ বাড়িতে অগ্নিসংযোগ: সন্দেহভাজন গ্রেপ্তার

প্রকাশঃ ১১:০১:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫