ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদার দাবি উপেক্ষা করায় চট্টগ্রামে শীর্ষ ব্যবসায়ীর বাড়িতে গুলি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৮:৫৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • / 76

চাঁদার দাবি আমলে না নেওয়ায় চট্টগ্রাম নগরে এক শীর্ষ ব্যবসায়ীর বসভবন লক্ষ্য করে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। শুক্রবার (আজ) সকালে নগরের চকবাজার থানার চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনার সময় মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যরা বাড়িতেই ছিলেন। তবে গুলির ঘটনায় কেউ হতাহত হননি। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ জানায়, চাঁদা না পেয়ে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ–এর নির্দেশে তার সহযোগীরা এই হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া জানান, সকাল সাতটার দিকে একটি মাইক্রোবাসে করে আটজনের একটি দল ঘটনাস্থলে আসে। তাদের সবাই মুখে মাস্ক পরা ছিল। তারা বাড়ির গেট ও পেছনের অংশ লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত সেখান থেকে চলে যায়।

তিনি আরও বলেন, চাঁদার জন্য ভয় দেখাতেই এই গুলি করা হয়েছে। দুবাইভিত্তিক একটি নম্বর থেকে আগে চাঁদা দাবি করা হয়েছিল। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ সূত্র জানায়, সন্ত্রাসী সাজ্জাদ আলী মুজিবুর রহমানের কাছে কোটি টাকার বেশি চাঁদা দাবি করেছিলেন।

এ বিষয়ে স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান বলেন, প্রায় দেড় মাস আগে বড় সাজ্জাদ পরিচয় দিয়ে বিদেশি নম্বর থেকে এক ব্যক্তি ফোন করে টাকা দাবি করেছিলেন। বিষয়টি আমি তখন গুরুত্ব দিইনি। আজ ঘটনার সময় আমি ঘুমিয়ে ছিলাম।

অন্যদিকে, সন্ত্রাসী সাজ্জাদ আলী সন্ধ্যায় মুঠোফোনে দাবি করেন, ঘটনাটি কারা করেছে আমি জানি না। তবে যারা করেছে, ভালো করেছে। অভিযোগ আছে, মুজিবুর আওয়ামী লীগের দোসরদের পুনর্গঠিত করছেন।

উল্লেখ্য, এর আগেও চট্টগ্রাম নগরের পাঁচলাইশের হামজার বাগ এলাকায় গত ১৪ ডিসেম্বর চাঁদা না পেয়ে একটি নির্মাণাধীন ভবনে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় একজন গ্রেপ্তার হয় এবং সেখানেও সাজ্জাদের অনুসারীদের জড়িত থাকার সন্দেহ করে পুলিশ।

পুলিশ জানায়, চাঁদা না পেলে সাজ্জাদের বাহিনী গুলি ও হামলায় জড়িয়ে পড়ে। নগরের চান্দগাঁও, বায়েজিদ বোস্তামী, পাঁচলাইশসহ একাধিক থানা এলাকা এবং জেলার হাটহাজারী ও রাউজানে তার অনুসারীদের তৎপরতায় পাঁচ লাখের বেশি মানুষ আতঙ্কের মধ্যে বসবাস করছে।

গত বছরের ৫ আগস্টের পর থেকে জেলায় সংঘটিত অন্তত ১০টি হত্যাকাণ্ডে সাজ্জাদের অনুসারীদের নাম উঠে এসেছে বলে জানিয়েছে পুলিশ। এসব ঘটনায় আধিপত্য বিস্তার ও ভাড়াটে খুনের অভিযোগও রয়েছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

চাঁদার দাবি উপেক্ষা করায় চট্টগ্রামে শীর্ষ ব্যবসায়ীর বাড়িতে গুলি

প্রকাশঃ ০৮:৫৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬