ঢাকা ০১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

১৮ জানুয়ারি তারেক রহমান কক্সবাজার যাচ্ছে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০১:৫৯:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / 58

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফরে আসছেন। সফরের মূল উদ্দেশ্য হলো জুলাই ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করা।

জেলা বিএনপির প্রচার সম্পাদক আকতার উদ্দিন চৌধুরী সোমবার (৫ জানুয়ারি) রাত ১টা ১৫ মিনিটে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে ১৮ তারিখে তারেক রহমান পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন।

জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান বলেন, দীর্ঘদিন পর দেশে আসা তারেক রহমান কক্সবাজারে পা রাখছেন। এটি জেলার বিএনপি পরিবারের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়।

বিভিন্ন নেতাকর্মীর প্রত্যাশা, কক্সবাজার সফরে তারেক রহমান ২০২৩ সালের নভেম্বরে উখিয়ায় পুলিশের গুলিতে নিহত বিএনপি কর্মী জাগির হোসেনের পরিবারের খোঁজ নেবেন। উখিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আহমদ শাকিল বলেন, শহীদ জাগির হোসেনের দুই এতিম সন্তান ও পরিবারের খোঁজ নেওয়া এবং কবর জিয়ারতে অংশ নেওয়া আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি হবে।

এর আগে, ১১ জানুয়ারি ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় ছেলে, এবং পরদিন ১২ জানুয়ারি রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার কথা রয়েছে।

গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। সেদিন রাজধানীর তিনশ ফিটে লাখো মানুষ তাঁকে অভ্যর্থনা জানান।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চট্টগ্রামের মুরাদপুর এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ওয়াসিম আকরাম শহীদ হন। তিনি চট্টগ্রাম কলেজে স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র ও চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

১৮ জানুয়ারি তারেক রহমান কক্সবাজার যাচ্ছে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে

প্রকাশঃ ০১:৫৯:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬