ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে পারিবারিক বিরোধে ভাগ্নের হামলায় মামা নিহত

তুর্য দাস। সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশঃ ০৯:১২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • / 144

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জেরে ভাগ্নের হামলায় ছালিক মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার কলকলিয়া ইউনিয়নের উত্তর নাদামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছালিক মিয়া ওই গ্রামের মৃত মহতাব মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসীর বরাত দিয়ে জানা যায়, ছালিক মিয়ার সঙ্গে তাঁর ভাগ্নে দিলদার খানের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার দুপুরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দিলদার খান তার ভাইদের সঙ্গে ছালিক মিয়ার ওপর হামলা চালান। গুরুতর আহত অবস্থায় ছালিক মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই নুর মিয়া বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দিলদার তার ভাইদের নিয়ে পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করেছে। আমি খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

দিলদার খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

সুনামগঞ্জে পারিবারিক বিরোধে ভাগ্নের হামলায় মামা নিহত

প্রকাশঃ ০৯:১২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫