ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মাদারীপুর-০২ আসনে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৭:৩৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 2

মাদারীপুর-০২ আসনের নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্যের গণসংযোগ চলাকালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনা বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার কালিরবাজারে ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মিল্টন বৈদ্য কর্মী ও সমর্থকদের সঙ্গে গণসংযোগে কালিরবাজারে গেলে ধানের শীষের প্রার্থী জাহান্দার আলী মিয়া’র সমর্থকরা তার ওপর হামলা চালায়। সংঘর্ষে দুই পক্ষ জড়িয়ে পড়ে। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে বেল্লাল মাতুব্বর নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য অভিযোগ করেছেন, ধানের শীষের সমর্থকরা তাদের ওপর হাতুড়ি দিয়ে হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করেছেন এবং একাধিক মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছেন।

অপরদিকে, ধানের শীষ প্রার্থী জাহান্দার আলী মিয়া এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, তার সমর্থকরা শুধু প্রতিরোধ করেছেন। তিনি দাবি করেছেন, মিল্টনের সমর্থকরা তার নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেছেন এবং এ বিষয়ে বিচারের দাবি জানিয়েছেন।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

মাদারীপুর-০২ আসনে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

প্রকাশঃ ০৭:৩৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬