ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির নির্বাচনী প্রচারে প্রকাশ্যে আসা আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০২:৪৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 3

মাদারীপুরে বিএনপি প্রার্থীর প্রচারে প্রকাশ্যে আসা আওয়ামী লীগের নেতা–কর্মীদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ। বুধবার রাত ৮টার দিকে শিবচার থানার সামনে

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির প্রার্থী নাদিরা আক্তারের নির্বাচনী প্রচারে প্রকাশ্যে আসা, দীর্ঘদিন পলাতক থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা–কর্মীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে শিবচর থানায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সন্ধ্যায় শিবচরের সর্বস্তরের জনগণ ব্যানারে আয়োজিত কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা নিজেদের জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দিয়েছেন। তারা অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা প্রকাশ্যে আসছে এবং আসন্ন নির্বাচনকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

পুলিশ ও বিক্ষোভকারীরা জানান, মঙ্গলবার শিবচর পৌরসভার খান বাড়িতে অনুষ্ঠিত নাদিরা আক্তারের উঠান বৈঠকে অন্তত ২০ জন আলোচিত আওয়ামী লীগ নেতা–কর্মী উপস্থিত ছিলেন। তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন। বিষয়টি নিয়ে প্রথম আলোর অনলাইনে সংবাদ প্রকাশিত হওয়ার পর জেলার রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিবচর থানার সামনে এসে শেষ হয়। অর্ধশতাধিক বিক্ষোভকারী ব্যানার–ফেস্টুন হাতে থানার সামনে অবস্থান নেন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন।

বিক্ষোভকারীদের পক্ষে শাহাদাত হোসেন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে স্মারকলিপি দিয়েছি। ২৪ ঘণ্টা সময় আমরা ওসিকে দিয়েছি। যদি প্রকাশ্যে আসা আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার করা না হয়, আমরা পাঁচ হাজার লোক নিয়ে থানা ঘেরাও করব। দীর্ঘ ১৭ বছর স্বৈরাচরদের প্রকাশ্যে রাজনীতি করা শিবচরের জনগণ মেনে নেবে না। আমরা প্রশাসনের কাছ থেকে জবাব চাই।

শিবচর থানার ওসি শফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, বিক্ষোভকারীরা নিজেদের জুলাই আন্দোলনের যোদ্ধা হিসেবে পরিচয় দিয়েছেন। তাদের স্মারকলিপি গ্রহণ করেছি। যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

বিএনপির নির্বাচনী প্রচারে প্রকাশ্যে আসা আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও

প্রকাশঃ ০২:৪৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬