ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

লালবাগে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০২:৪৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • / 80

পুরান ঢাকার লালবাগ এলাকায় একটি প্লাস্টিক গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর লালবাগে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (আজ) বেলা দেড়টার দিকে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম জানান, বেলা দেড়টার দিকে আগুন লাগার সংবাদ পাওয়ার পরপরই ইউনিটগুলোকে ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়। প্রাথমিকভাবে জানা গেছে, লালবাগের চেয়ারম্যান ঘাট সংলগ্ন ইসলামবাগ এলাকায় অবস্থিত একটি প্লাস্টিক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তিনি আরও জানান, বেলা ২টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী আগুন নেভাতে পাঁচটি ইউনিট কাজ শুরু করেছে। তবে এলাকায় তীব্র যানজট থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সময় লাগছে।

আগুনে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

লালবাগে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

প্রকাশঃ ০২:৪৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫